Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রংপুরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি রুখতে দলীয় অভিযোগ সেল গঠন

স্টাফ রিপোর্টার রংপুর

রংপুর নগরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ঠেকাতে দলটির পক্ষ থেকে ছয় সদস্যের একটি ‘অভিযোগ সেল’ গঠন করা হয়েছে। এই কমিটি চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো ধরনের অভিযোগও তদন্ত করবে।

গত (৩ সেপ্টেম্বর ) মঙ্গলবার রংপুর মহানগর বিএনপির বৈঠকে এই অভিযোগ সেল গঠন করা হয়। বিকেলে গণমাধ্যমে পাঠানো রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের নাম ব্যবহার করে চাঁদাবাজিসহ জানমালের ওপর হুমকি সৃষ্টি করলে তা মহানগর বিএনপি বরদাশত করবে না। এ ব্যাপারে দল কঠোর অবস্থান গ্রহণ করবে। রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণে অভিযোগ সেল ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব আইনজীবী মাহফুজ-উন-নবী। সদস্য রয়েছেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য মো. সুলতান আলম, সালেকুজ্জামান, নিখিলেন্দু শংকর গুহ রায় ও সৈয়দ সামসুজ্জোহা।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিজয়কে ম্লান করতে নগরের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের ভুয়া পরিচয় দিয়ে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল জনগণের কাছে চাঁদাবাজিসহ জানমালের ওপর হুমকি সৃষ্টি করছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না। এমনকি কোনো ব্যক্তি বা সংগঠন দলের নাম ব্যবহার করে কোনো প্রকার মামলার হুমকি কিংবা কোনো প্রকার চাঁদা দাবি করলে সে ক্ষেত্রে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। চাঁদাবাজিসহ জানমালের ওপর হুমকি রুখতে এখন থেকে তাঁদের অভিযোগ সেল ও তদন্ত কমিটি কাজ করবে।

Md Akash Hossain

Recent Posts

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…

10 hours ago

২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…

11 hours ago

নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…

11 hours ago

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই”

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…

12 hours ago

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…

22 hours ago

ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…

22 hours ago

This website uses cookies.