📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



একসঙ্গে ৩ সন্তানের জন্ম

মো: আনোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে শ্যামলী আক্তার (২০) নামে এক প্রসূতি মা নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার (৩১ আগস্ট) দুপুর ১টা দিকে ৫০ শয্যা বিশিষ্ট মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ সিনিয়র নার্সের তত্ত্বাবধানে ফুটফুটে তিন ছেলে সন্তানের জন্ম হয়।

জন্ম নেওয়া তিন নবজাতকের স্বাভাবিকের চেয়ে ওজন ও বয়স কম হওয়ায় আশংকাজনক অবস্থায় রয়েছে। যাদের ওজন ৯০০ গ্রাম ৮৭৫ গ্রাম ও ৭৫০ গ্রাম।এতে খুশির মাঝেও দুশ্চিন্তায় রয়েছে পরিবার।

শ্যামলী আক্তার উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ এলাকার শফিকের স্ত্রী। এ দম্পতির এর আগে কোনো সন্তান নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গৃহবধূ শ্যামলী আক্তারের গর্ভের সন্তানদের সাত মাস চলছিল। শনিবার সকালে হালকা ব্যাথা নিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে আছেন। হাসপাতালে এসে ব্যথা বাড়লে পরীক্ষা করে সন্তান প্রসবের ব্যাথা উঠেছে বলে জানায় নার্সরা।

পরে দুপুর সাড়ে ১২টা দিকে হাসপাতালে ভর্তি হন গৃহবধূ। পরে সিনিয়র নার্স রাশেদা আক্তার ও অন্য নার্সদের তত্ত্বাবধানে দুপুর ১টা দিকে নরমাল ডেলিভারিতে তিন ছেলে নবজাতকের জন্ম হয়। এতে মা সুস্থ থাকলেও সন্তানদের বয়স ও ওজন কম হওয়ায় আশংকাজনক অবস্থায় রয়েছে। পরে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত গাইনী চিকিৎসক সানজিদা তাবাসসুমের পরামর্শে তিন অপরিপক্ক নবজাতক ময়মনসিংহ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

গৃহধূরর বড় বোন সপ্না আক্তার বলেন, গতকাল রাত থেকে শ্যামলীর শরীর খারাপ ছিল। ওর গর্ভকালীন সময়ের সাত মাস চলছিল। আমরা আগে থেকেই ৩ সন্তানের কথা জানতাম। সকালে হাসপাতালে চেকআপ করাতে আসলে ব্যথা বেড়ে যায়। পরে নার্সরা দেখে নরমাল ডেলিভারিতে তিন ছেলে সন্তান প্রসব করান। শ্যামলী সুস্থ থাকলেও বয়স কম হওয়ায় ৩ ছেলের ওজন কম হয়েছে। পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছি। আল্লাহ ভালো জানেন সন্তানগুলো বাচবো কিনা।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স রাশেদা আক্তার বলেন,’ সকালে নবজাতকের মা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে আছে। পরে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখি। রিপোর্টে উল্লেখ ছিল ওই নারীর গর্ভে তিন বাচ্চা। পরে আমরা পরীক্ষা করে দেখি বাচ্চা প্রসবের ব্যথা উঠেছে তাঁর।

এমন অবস্থা ছিল কয়েক ঘণ্টার মধ্যে বাচ্চা প্রসব হবে। পরে হাসপাতালের চিকিৎসক সানজিদা তাবাসসুম ম্যাডামের পরামর্শে স্বাভাবিকভাবেই তিন নবজাতকের জন্ম হয়। মা সুস্থ থাকলেও তিন নবজাতকের স্বাভাবিকের তুলনায় ওজন ছিল অনেকটাই কম। তিন নবজাতককে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…

1 hour ago

নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…

3 hours ago

সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…

3 hours ago

নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু নরসিংদী জেলা রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে ৫…

4 hours ago

ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র ইউনিয়ন পরিষদ।…

4 hours ago

তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে…

4 hours ago

This website uses cookies.