শাজাহানপুরে দিন দুপুরে চালককে চাকু ধরে ইজিবাজক ছিনতাই
মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে দিন দুপুরে চালককে বার্মিজ চাকু ধরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার(১৩ জুলাই) দুপুর পৌনে ৩ টার দিকে উপজেলার খরনা-বনানী সড়কের পারতেখুর দক্ষিণপাড়া নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ইজিবাইক চালক গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের দোয়ার পাড়া গ্রামের আবুল কালাম আজাদের পুত্র শামীম ইসলাম (২১)।ভুক্তভোগী চালক শামীম হাসান জানান, দুপুর আড়াইটার দিকে শহরতলী শাকপালা বাসস্ট্যান্ড থেকে ২৪/২৫ বয়সী দুই যুবক পারতেখুর সাদিক পার্কে রিজার্ভ নিয়ে আসে। পার্কে আসার পর তারা আর এক কিলো ভিতরে নিয়ে যেতে বলে। এক কিলো যাওয়ার পর ইজিবাইকের পেছনে বসা এক যুবক চালককে চাকু ধরিয়ে ইজিবাইক ছিনিয়ে বনানীর দিকে চলে যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় অভিযাগ দায়ের হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…
This website uses cookies.