Header Premium (728×90)

জাতীয়

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা। মঙ্গলবার (০৯ জুলাই)বেলক ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো:ইকবাল হাসান এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো:মাজেদুল ইসলাম,উপজেলা সমাজ-সেবা কর্মকর্তা খলিলুর রহমান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা মো;আজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সামলগীর আলম,থানা কর্মকর্তা আব্দুল হালিম সরকার,প্রাথমিক শিক্ষা অফিসার মো:জামাল উদ্দিন, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম তপন,চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার প্রমুখ।

অবহিতকরণ সভায় স্লাইড (তথ্য চিত্র)প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো ইকবাল হাসান। এসময় তিনি পেনশনের চাঁদা কিভাবে দিতে হবে, গ্রাহক কিভাবে পেনশনের টাকা পাবেন এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, পেনশন স্কিম চালু বর্তমান সরকারের একটি সর্বোত্তম কর্মকাণ্ড। সর্বজনীন পেনশন স্কিমে মানুষের সুরক্ষার বিষয়টি রয়েছে।

এই পেনশনের ফলে শেষ বয়সে কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এটা তাদের শেষ অবলম্বন। এটা সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ।

এ সময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ স্কিমের মাধ্যমে নির্ভরশীল মানুষের সংখ্যা কমবে। পেনশনের আওতার লোকজন অন্যের বোঝা হয়ে থাকবেনা। রাষ্ট্র পরিচালিত এ স্কিম সবোচ্চ নিরাপদ উল্লেখ করে তাঁরা সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

Md Akash Hossain

Recent Posts

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…

12 hours ago

২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…

13 hours ago

নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…

13 hours ago

রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই”

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…

14 hours ago

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…

1 day ago

ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…

1 day ago

This website uses cookies.