রায়পুরায় নদীতে ভাসছিল অজ্ঞাতনামা মরদেহ,
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা
নরসিংদীর রায়পুরায় পুরাতন ব্রহ্মপুত্রের নদী শাখার অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ০৩টার দিকে পুরনতন ব্রহ্মপুত্রের নদীর উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর দাইড়ের পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।
পুলিশ ও স্হানীয়রা জানায়,বিকালে ১১টার উপজেলার মুছাপুর ইউনিয়নের দাইড়েরপাড় গ্রামের রাস্তা দিয়ে চলাচলের সময় মরানদী থেকে দুর্গন্ধ পান।তাঁদের সন্দেহ হলে কয়েকজন যুবক নৌকায় চড়ে নদীর মাঝখানে গিয়ে মরদেহটি ভাসতে দেখেন। পরে স্হানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে থেকে বেলা ০৩টার দিকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন পলাশ, উপপরিদর্শক ফয়সাল আহাম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া, ইউপি সদস্য আসাদ মিয়া প্রমুখ।মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিরুল শিকদার বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অর্ধগলিত লাশের বয়স ২৫-৩০ বছর। শরীরে পোকামাকড় পড়ে পচন ধরেছে। পরিচয় শনাক্তে কাজ করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…
This website uses cookies.