গাজীপুরের কালীগঞ্জে বাসচাপায় অটোচালকসহ নিহত ২
সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী আঞ্চলিক সড়কে ৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নলছাটা এলাকায় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন এবং এ দূঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মারুফ হাসান জানান, এ দূঘটনায় ফলে ঘটনাস্থলেই ২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ দূঘটনায় হতাহতদের কোন পরিচয় জানা যায়নি।
উক্ত এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে টঙ্গী আসার পথে চলনবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের কালীগঞ্জের নলছাটা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ ২ জন নিহত হন এবং ৫ জন আহত হন। পথচারীরা হতাহতদের কালীগঞ্জ উপজেলা হাসপাতালে চিৎকিসার জন্য নেওয়া হয়। হাসপাতালে নেওয়া পর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিৎকিসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.