ব্রেকিং নিউজ

রাজস্থলীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত।

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজস্থলী উপজেলা প্রতিনিধির আয়োজনে স্থানীয় কার্যালয়ে এ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা । এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার,মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং উপজেলা প্রকৌশলী অনুপ বড়ুয়া, উপজেলা কৃষি অফিসার শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন,পল্লি সঞ্চয় কর্মকর্তা রতন দেব, কারিতাস প্রকল্প ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা,থানার এস আই, প্রিয়লাল সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।
যায়যায়দিনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তাদের বিশ্বাস। বক্তারা আরো বলেন পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘদিন ধরে দেশের মানুষের সমস্যা ও উন্নয়নের কথা সমানভাবে তুলে ধরছে। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.