কালিগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃআলাউদ্দীন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১৮ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের অর্থের সহজ প্রাপ্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের করনীয় এবং এইচএসপি এমআইএস সফটওয়ারে তথ্য প্রেরন বিষয়ে উপজেলার ৬টি কলেজ, ৩৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসার প্রধান ও আইসিটি শিক্ষকদেরকে প্রশিক্ষন প্রদান করা হয়। এইচএসপি (প্রশাসন) এর সহকারী পরিচালক মো: তৌফিক এরফান উক্ত প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানটিতে সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহর সভাপতিত্বে, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। শিক্ষক আহছানুল আলম লাভলুর সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, এবং হাজী তফিল উদ্দিন মাদ্রাসার সুপার মো: সফিউল্লাহ । বক্তারা উপবৃত্তি কার্যক্রমের সুবিধা থেকে শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা জনিত ত্রুটির কারনে কোন ভাবেই যেন বঞ্চিত না হয়, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তি দাতা কতৃপক্ষের সন্ময়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার আহবান জানান।
ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…
যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…
This website uses cookies.