ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলের পাঁচ হাজারেরও অধিক মোটরসাইকেল শোভাযাত্রা
নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
আগামী আসন্ন ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জনগণের নজর দৃষ্টি আকর্ষণে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাকিম মন্ডল আবারও নিজের প্রার্থীতা জানান দিতে ৫ হাজারেরও অধীক মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।
শনিবার (০৯ মার্চ) দুপুরে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণসহ প্রায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে তিনি পুরো উপজেলা প্রদক্ষীণ এবং গণসংযোগ করেন।
এ লক্ষ্যে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় করছেন মতিবিনিময় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল বলেন, আমি এ উপজেলা পরিষদে ৫ বছর ভাইস চেয়ারম্যান ও ৫ বছর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছি। এই দশ বছরে এ উপজেলার আপামর জনসাধারণ তাদের যেকোনো প্রয়োজনে আমার কাছে আসতে কোন নেতার তদবিরের প্রয়োজন হয়নি। আমি সব সময় সরাসরি জনগণের সার্বিক সমস্যার কথা শুনেছি এবং সমাধানের ব্যবস্থা করেছি। এ উপজেলার মানুষের কল্যাণে সবসময় কাজ করে চলেছি।
তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি দিয়ে আমার রাজপথে বিচরণ। আমার রাজনীতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। এই অভিপ্রায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর হাতকে আরো শক্তিশালী করতে এবং ক্ষেতলাল উপজেলাকে উন্নতির সর্বোচ্চ রুপ দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবাও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি
ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…
যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…
ফখরুল আলম সাজু পটুয়াখালী জেলা কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের ১ নারী…
This website uses cookies.