ব্রেকিং নিউজ

বাংলাদেশ প্রেসক্লাব দেবিদ্বার শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ০৫ মার্চ কুমিল্লা জেলা ও উপজেলা ভিত্তিক কমিটির প্রস্তুতি সভায় দৈনিক ইনকিলাব এর দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফারুক হোসাইন জনি’কে আহ্বায়ক, দৈনিক দেশবাংলা’র স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রিয়াদ’কে সদস্য সচিব এবং দৈনিক বাংলাদেশ সমাচার এর বিশেষ প্রতিনিধি মোঃ ওমর ফারুক মুন্সিকে সাংগঠনিক সম্পাদক করে পনেরো সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

এর আগে প্রস্তুতি সভায় বাংলাদেশ প্রেসক্লাব কুমিল্লা জেলা শাখার উদ্যোক্তা ও আহ্বায়ক আব্দুল কাইয়ুম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন, মোহনা টিভির ফখরুল ইসলাম সাগর, বিজয় টিভির এনামুল হক, দৈনিক যায়যায়দিন এর জামাল উদ্দিন দুলাল, দ্যা ডেইলী পোস্ট এর প্রভাষক ওমর ফারুক সরকার, দৈনিক মানবজমিন এর মোঃ মাহমুদুল হাসান। অর্থ সম্পাদক হিসেবে বিজয় টিভির ক্যামেরা পার্সন মোঃ সাইফুল ইসলাম সজিব, শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. শাহীন আলম সরকার। সদস্য হিসেবে রয়েছেন, দৈনিক ভোরের দর্পন এর মোহাম্মদ শাহজালাল, দৈনিক মানব কন্ঠের মোঃ সোহেল রানা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর পারভেজ সরকার, ঢাকা টাইম্স এর ইসহাক হাসান, সাপ্তাহিক দেশপত্রের মোঃ রাসেল।

Md Akash Hossain

Recent Posts

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

4 hours ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

4 hours ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

4 hours ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

4 hours ago

প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান…

4 hours ago

রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি

স্টাফ রিপোর্টার রংপুর: জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এক মাসে…

5 hours ago

This website uses cookies.