ব্রেকিং নিউজ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ৫ মার্চ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা।
এতে মহাসড়কের দুপাশে দেরঘন্টা দরে যানচলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা – মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

শ্রমিক আন্দোলনের পরপরই শিল্প পুলিশ, থানা–পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে শ্রমিকদের সরিয়ে নেওয়া হলে সকাল ৮টায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

উপজেলার জৈনাবাজার এলাকায় বিভিন্ন দাবিতে ৫ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, আশপাশের সব কারখানায় বেতন বাড়ানো হয়েছে। তাদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। তাদের বেতন কম দেওয়া হয়, আবার সময় মতোও দেওয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার, জিএমের কাছে কথা বলার জন্য শ্রমিকেরা গেলেও তারা কোনো গুরুত্ব দেননি।

কারখানার অপারেটর পদে কাজ করেন জুনায়েদ। তিনি বলেন, ‘আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করলেও কোনো সাড়া দিচ্ছে না কোম্পানির কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়েই আমরা এই আন্দোলনে নেমেছি।’

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকররা মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়। ফলে মহাসড়কে যান চলাচল স্বভাবিক হয়।

Md Akash Hossain

Recent Posts

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

5 hours ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

5 hours ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

5 hours ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

6 hours ago

প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান…

6 hours ago

রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি

স্টাফ রিপোর্টার রংপুর: জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এক মাসে…

7 hours ago

This website uses cookies.