দেশে সারের সংকট নেই নির্বিঘ্নে হবে বোরো চাষ
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে সারের কোনো সংকট নেই। আসন্ন মৌসুমে বোরো ধানের চাষ নির্বিঘ্ন করতে ডিলারের মাধ্যমে প্রত্যেক কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া হবে। কোনো ডিলার সরকার নির্ধারিত দামে সার বিক্রিতে কারসাজি করলে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলার সাতবাড়িয়া গ্রামের মাঠে নির্বিঘ্নে বোরো ধানের চাষ, বাণিজ্যিক ও লাভজনক ফসল উৎপাদনসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কৃষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি খালেদ মেহেদী হাসান আরও বলেন, শস্যভান্ডার নামে খ্যাত নওগাঁ জেলায় কোনো জমি পতিত রাখা যাবে না। কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করা হলে কৃষকেরা লাভবান হবেন। একই সঙ্গে জেলার উদ্বৃত্ত খাদ্য দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পুরন করবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকারের সঞ্চালনায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কেএম মঞ্জুরে মাওলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষিতে তরুণ উদ্যোক্তা নাজমুল হক, কৃষাণি আমেনা বেগম প্রমূখ।
নওগাঁ জেলা প্রশাসক এর আগে সাতবাড়িয়া এলাকায় সরিষার খেতে মৌ-বক্স স্থাপনের মাধ্যমে মধু আহরণ প্রক্রিয়া পরিদর্শন ও হাফেজিয়া মাদ্রাসার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…
This website uses cookies.