ব্রেকিং নিউজ

গাজীপুরের টঙ্গীতে মার্কেটে আগুন

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের টঙ্গী বাজারে ২৮ ফ্রেরুয়ারি বুধবার সকাল প্রায় পৌনে ৬টার দিকে
মরিয়ম ম্যানশনের নামে একটি বহুতম ভবনের মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ জন সামান্য অগ্নিদগ্ধ হন।

দগ্ধকৃতরা হলেন, লিখন, লিটন, রাকিব, সাগর, রোমান ও মনোয়ারুল। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন।

ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ২৮ ফ্রেরুয়ারি বুধবার সকাল পৌনে ৬টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। পরে টঙ্গী ও উওরার ৬টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টঙ্গী বাজারের মরিয়ম ম্যানশনে একটি বহুতল মার্কেটে আগুন লাগে। এ সময় ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে খবর দেওয়া হয় টঙ্গী ফায়ার সার্ভিসে।

টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। মোট ছয়টি ইউনিটের কর্মীদের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের ঘটনায় ৬ জন সামান্য অগ্নিদগ্ধ হয়।
আগুনে ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আরফিন ট্রেডার্সের মালিক মোঃ সোহেল ও মনির হোসেনসহ ১০ ব্যবসায়ীর গুদামজাত করে রাখা কয়েক কোটি টাকার মালামাল আগুনে পুড়ে যাওয়া ক্ষয়-ক্ষতির পরিমাণ হয়েছে বলে জানান গেছে।

Md Akash Hossain

Recent Posts

সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১…

4 hours ago

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার

ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…

6 hours ago

শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল…

6 hours ago

সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের উদ্যোগে পরিচালিত। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার…

6 hours ago

চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন

মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ…

6 hours ago

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

16 hours ago

This website uses cookies.