ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ৩ জনকে আটক
মোঃ এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে “তরুণ ও যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ”- পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ০৩ (তিন) সদস্যকে মঙ্গলবাড়ী বাজার থেকে আটক করেছে র্যাব-৫। আটকৃত আসামীরা হলো যথাক্রমে ধামইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের শ্রী নৃপেন্দ্র নাথ সরকারের ছেলে শ্রী নিত্য সরকার এবং অপর দুই জন পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের সদর উপজেলার বিল্লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে শহিদ হোসেন ও দোগাছি গ্রামের আবু হানিফের ছেলে সিফাত হোসেন (১৮) কে আটক করা হয় ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় মঙ্গলবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, আটককৃত আসামীগণ নওগাঁর জেলার ধামইরহাটের মঙ্গলবাড়ী বাজারস্থ তাদের নিজস্ব দোকানের নিজ নিজ কম্পিউটার এর হার্ডডিস্কে থাকা অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের (পেনড্রাইভ, মেমোরিকার্ড) ইত্যাদির মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ-জন ও কিশোর এবং স্কুল পডুয়া ছাত্রদের কাছে এসব পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত।
বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়। পরবর্তীতে ঐ মঙ্গলবাড়ী বাজারস্থ তাদের নিজ দোকানে অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি ব্যবসায়ীদেরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সাথে উপজেলার সকল…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় এক…
মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশুশ্রম নিরসনে করণীয়”…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলা রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের…
যখন সময় ডেস্ক রির্পোট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়ের কাছাকাছি…
স্টাফ রিপোর্টার রংপুর: লালমনিরহাটে র্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে…
This website uses cookies.