মোঃ ইসমাইল হোসেন
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশুশ্রম নিরসনে করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুল ওয়াদুদ। এ সময় বক্তারা শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও অর্থনৈতিক কারণ এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, শিশুশ্রম নির্মূলে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে ধারাবাহিক কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। তিনি প্রত্যেক শিশুর নিরাপদ শৈশব ও শিক্ষার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জে শিশুশ্রম কমাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সচেতনতা মূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সাথে উপজেলার সকল…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় এক…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলা রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের…
যখন সময় ডেস্ক রির্পোট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়ের কাছাকাছি…
স্টাফ রিপোর্টার রংপুর: লালমনিরহাটে র্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা-এর মুছাপুর ইউনিয়ন দিন দিন মাদকের ভয়াবহ থাবায়…
This website uses cookies.