📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



ব্রেকিং নিউজ

মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজের পরিচালক হলেন ড. মাশরিক

সাবরিনা সুলতানা,জবি প্রতিনিধি

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান।

মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদে নিয়োগ পাওয়ার ড. শেখ মাশরিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ মাশরিক হাসান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ আছে যার ফলে সরকার অভিজ্ঞতা ও পড়াশুনোর ভিত্তিতে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করার দায়িত্ব আমাদের দিয়েছে। আমরা আমাদের ম্যানেজমেন্ট ও অভিজ্ঞ লোকবল দিয়ে প্রতিষ্ঠানটির আগের সুনাম ফিরিয়ে আনার চেষ্টা করব এবং প্রতিষ্ঠানটিকে লাভজনক করাই আমাদের লক্ষ্য। আশা করছি মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার হারানো গৌরব এবং উৎপাদনের শতভাগ সক্ষমতা ফিরে পাবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিতে চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্তরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাশরিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান এবং এমএনএ অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নুরুল আলম।

উল্লেখ্য, ২০০১ সালে এ কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। মেঘনা পিইটি শেয়ারবাজারে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত। দীর্ঘদিন ধরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের ডিভিডেন্ড দিতে পারছে না। এছাড়াও কোম্পানিটির উৎপাদন কার্যক্রমও বন্ধ রয়েছে। এমতাবস্থায় নতুন করে চারজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে কোম্পানিটি সচল করার উদ্যোগ নেয় বিএসইসি।

Md Akash Hossain

Recent Posts

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সাথে উপজেলার সকল…

6 hours ago

রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় এক…

7 hours ago

নারায়ণগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশুশ্রম নিরসনে করণীয়”…

7 hours ago

ফেনীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সহকারী লোকমাস্টার আহত

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলা রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের…

8 hours ago

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে ঢুকে পড়লেন এক যুবক

যখন সময় ডেস্ক রির্পোট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়ের কাছাকাছি…

9 hours ago

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার রংপুর: লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে…

10 hours ago

This website uses cookies.