Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

কুমিল্লা উত্তরকে প্রশাসনিক জেলায় রুপান্তর করার জন্য সংসদে দাবি জানান এমপি আবুল কালাম আজাদ

মোঃ তোফায়েল আহমেদ কুমিল্লা জেলা প্রতিনিধি 

নাগরিক সেবা আরও সহজলভ্য করার জন্য কুমিল্লাকে ২ টি প্রশাসনিক জেলায় রুপান্তর করার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জনাব মো. আবুল কালাম আজাদ। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ এমপি বলেন, বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। জাতির পিতা যে সোনার বাংলাদেশের সপ্ন দেখিয়েছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছি। এক সময় হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছিলেন ‘তলাবিহীন ঝুড়ি’। তার দেশেরই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কেনিয়াতে গিয়ে বলেছিলেন ‘বাংলাদেশ মডেল’ অনুসরণ করার জন্য।

শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখে আবুল কালাম আজাদ জানান, বৃহত্তর কুমিল্লার জনগন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন অনবদ্য ভূমিকা রেখেছে, তেমনি তাঁরা দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা- সংস্কৃতি, রাজনীতি, রেমিট্যান্স অর্জনসহ সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে করেছেন।

এ সময় আবুল কালাম আজাদ আরো বলেন, আমার নির্বাচনী এলাকা দেবিদ্বারের একদিকে ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে ও অপরদিকে কুমিল্লা সিলেট হাইওয়ে অবস্থিত। ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের উপর অবস্থিত চান্দিনা বাস স্ট্যান্ড থেকে ১৪.৫ কিলোমিটার দূরে হাইওয়ে দুইটির সংযোগ সড়কের ওপর উপজেলা সদর অবস্থিত। দেবিদ্বার থেকে চান্দিনা এই প্রধান সড়কটি অতন্ত্য ব্যস্ত ও সরু হওয়ায় যান চলাচল করতে ব্যাপক অসুবিধা হয়। তাই দেবিদ্বার-চান্দিনা সড়কটি প্রশস্থ ও যথাযথ মানে উন্নতি করার দাবী জানান এই তরুণ সংসদ সদস্য।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধু কন্যা কুমিল্লাকে একটি নতুন বিভাগ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। যার বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর ইলিয়টগঞ্জে এক জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন যে, একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলাকে প্রশাসনিক জেলায় রুপান্তর করা হবে৷ কিন্তু আজ পর্যন্ত প্রশাসনিক জেলার কোন কার্যক্রম শুরু হয়নি। ১৮ টি থানার এই বৃহৎ জেলার নাগরিক সেবা আরও সহজলভ্য করার জন্য কুমিল্লাকে ২ টি প্রশাসনিক জেলায় রুপান্তর করার দাবী জানান এমপি আবুল কালাম আজাদ।

Md Akash Hossain

Recent Posts

মসজিদে ভিতরে ঢুকে মুসল্লিকে হত্যা

ফখরুল আলম সাজু মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা মসজিদে ঢুকে ১ মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা…

13 hours ago

আনোয়ারায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার ১ তরুণী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা আনোয়ারায় ১ তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ২ মে…

13 hours ago

চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের ধরে, পরিবারের দাবি

নুপুর আক্তার, ঢাকার প্রতিনিধি: ভোলা জেলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ১টি শিশু ধর্ষণ মামলায়…

14 hours ago

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান…

14 hours ago

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ মে) রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর জেলা মটর শ্রমিক…

14 hours ago

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

স্টাফ রিপোর্টার রংপুর: সাংবাদিক নির্যাতন - হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি…

14 hours ago

This website uses cookies.