Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সাভারে ছাত্রলীগ নেতার অফিসে হামলা, আহত

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

সাভারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক ছাত্রলীগ নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে অপর এক ছাত্রলীগ নেতার সমর্থকরা। এ ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় খান সুভাষের অফিসে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আহত শরিফ (২১) ও জিহাদ (১৮) ছাত্রলীগ নেতা সুভাষের অফিসের কর্মচারী। অপরদিকে হামলায় অভিযুক্ত নিজামুদ্দিন টিপু সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সুভাষের অফিসে বুধবার বিকেলে হঠাৎ লাঠি-সোটা, রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে হামলা করেন রাফাত, নজরুল, সৈকত, রনি, জনিসহ ছাত্রলীগ নেতা নিজামুদ্দিন টিপুর শতাধিক সমর্থক। এ সময় অফিসের শাটার, গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলাকারীদের ইটের আঘাতে ওই অফিসে কর্মরত শরিফ ও জিহাদ আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এছাড়া আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ঘটনায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় খান সুভাষ জানান, দীর্ঘদিন ধরে ছায়াবিথি মহল্লার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজামুদ্দিন টিপু। কয়েকদিন আগে তার দেয়া তথ্যে পুলিশ এসে টিপুর কয়েকজন সমর্থককে মাদকসহ গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে ওরা অফিসে হামলা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অপরদিকে হামলায় অভিযুক্ত সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন টিপু বলেন, হামলার ঘটনার বিষয় আমি কিছুই জানিনা। এই ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Md Akash Hossain

Recent Posts

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

2 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

4 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

4 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

4 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

4 hours ago

বারপাড়ায় যুবকের নেশার ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…

5 hours ago

This website uses cookies.