Header Premium (728×90)

অপরাধ

সাভারে মহাসড়কে গাড়িতে চাঁদাবাজির সময় গ্রেফতার

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনে চাঁদাবাজির সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডের আর এস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় আরো কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

এসব চাঁদাবাজ সাভারের বিভিন্ন সড়ক-মহাসড়কে ব্যারিকেড দিয়ে চলমান যানবাহন থেকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছিল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

গ্রেফতারকৃতরা হলেন— অলি (২৬) এবং
শামিম (২৭)। তারা সবাই চাঁদাবাজ চক্রের মূলহোতা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সোহেল রানা ওরফে ধর্ষণ রানা ওরফে ডান্সার রানার বেতনভুক্ত কর্মচারী।

জানা গেছে, সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি সোহেল রানার নির্দেশে দীর্ঘদিন যাবত এসব চাঁদাবাজ গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কে উত্তরবঙ্গ থেকে আসা রাজধানী মুখী মুরগীবাহী ট্রাক, চাল-ডাল-পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি করে আসছিল। পুলিশের অভিযানকালে কয়েকটি লাঠি, চাঁদা তোলার রশিদ, ভাউচার, টোকেন ও চাঁদার নগদ টাকা জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, এসব সংঘবদ্ধ চাঁদাবাজ লাঠি সোটা নিয়ে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, মাছবাহী ট্রাক, মুরগীবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে চালকদের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল। চাঁদা না পেলে তারা গাড়ি ভাঙচুর করছিল। চালকদের আটকে রেখে মারধরও করে আসছিল তারা।

অভিযুক্ত অলি ও শামীম প্রতিবেদককে জানান, আমাদের কোন দোষ নেই, আমরা প্রতি রাতে টাকা তুলে ৫০০ টাকা পাই। আদায়কৃত চাঁদার এই টাকার ভাগ সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলসহ বিভিন্ন মহলে দেওয়া হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এর পেছনে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি এক কলেজ ছাত্রীর ধর্ষন ও গর্ভপাতের মামলায় বিয়ের ৩ দিন পর মানিকগঞ্জের নতুন শ্বশুরবাড়ির বাসর ঘর থেকে গ্রেপ্তার হয় চাঁদাবাজ চক্রের মূলহোতা ও ছাত্রলীগ নেতা সোহেল রানা ওরফে ধর্ষণ রানা। বর্তমানে সোহেল রানা কারাগারে রয়েছে। এরআগে ২০২২ সালেও ১৪ বছরের একটি কিশোরী ধর্ষণের মামলায় চট্টগ্রাম থেকে এলিট ফোর্সের হাতে গ্রেপ্তার হয় সোহেল রানা ওরফে ধর্ষণ রানা ওরফে ডান্সার রানা। কারাগারে থাকা সোহেল রানা সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের ঘনিষ্ঠ অনুসারী।

Md Akash Hossain

Recent Posts

ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের…

7 hours ago

সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা…

7 hours ago

২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড

ফখরুল আলম সাজু মেহেরপুর জেলা গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে…

7 hours ago

সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলার সোনাগাজীতে জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ সংরক্ষণে…

7 hours ago

ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা গজারিয়াতে পবিত্র ঈদ-উল-আজহা নিরাপদে উদযাপনে সচেতন করতে বেশ কিছু…

9 hours ago

২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা?

প্রথম পর্বে আমরা দেখেছি, কীভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা সমাজে ভয় ও অনিরাপত্তা তৈরি…

11 hours ago

This website uses cookies.