নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা
আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করায় এক ড্রেজার ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে নবীনগর থানা পুলিশ ও জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি’র সহযোগীতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান মালাই গ্রামের ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে এই অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান জানান, মালাই গ্রামে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি ড্রেজার মেশিন ও ড্রেজার মেশিনের পাইপসহ সকল সরঞ্জামাদি জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্বায় রাখা হয়েছে এবং ঐ ড্রেজার ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে আর এই কাজ করবে না বলে মুচলেখা নেওয়া হয়েছে। তিনি আরো জানান, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে নবীনগর থেকে সকল ড্রেজার ব্যবসায়ীদের উৎখাত করা হবে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা…
ফখরুল আলম সাজু মেহেরপুর জেলা গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলার সোনাগাজীতে জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ সংরক্ষণে…
যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা গজারিয়াতে পবিত্র ঈদ-উল-আজহা নিরাপদে উদযাপনে সচেতন করতে বেশ কিছু…
প্রথম পর্বে আমরা দেখেছি, কীভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা সমাজে ভয় ও অনিরাপত্তা তৈরি…
This website uses cookies.