Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রাঙ্গুনিয়ায় সাংবাদিকে হামলার চেষ্টা ও হুমকিদাতা যুবকের জেল-জরিমানা

মোঃ মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান: চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবের ওপর হামলার চেষ্টা ও হুমকির মামলায় এক আসামীকে ৬ মাসের কারাদন্ড, দুই হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামী রহিম উদ্দিন (২৫) রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে। মামলার চার আসামীর মধ্যে অন্য তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বাদী আব্বাস একটি জাতীয় দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মামলার বাদী আব্বাস হোসাইন বলেন, ২০২২ সালের ২৬ অক্টোবর পূর্ব বিরোধের জের ধরে মামলার আসামীরা আমার ওপর হামলার চেষ্টা করে, আমি কোনোমতে নিজেকে রক্ষা করি। পরে স্থানীয় লোকজন আসলে আসামীরা আমাকে হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে মামলার প্রধান আসামী রহিম প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে আসছে। এমনকি চলাচলের পথে তাঁর সামনে দিয়ে হাঁটলে আমার চোখ তুলে নিবে বলে হুমকি দেয়। পরে চারজনকে বিবাদী করে আমি থানায় সাধারণ ডায়রি (জিডি) করি। জিডির তদন্তের সত্যতা পাওয়ায় পুলিশ প্রসিকিউসন দেন আদালতে। এই মামলার জের ধরে আসামী রহিমের বড় ভাই নাজিম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি ও আমার পরিবারকে নিয়ে প্রতিনিয়ত কুৎসা রটাচ্ছে। ফেসবুকে নানা রকম অপপ্রচার চালাচ্ছেন। আমার ছবি দিয়ে একেক সময়ে একেক রকম মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সমাজে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করে চলছে। এই জন্য আমি থানায় জিডি করি । পরে মামলায় যাবো। ”

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিক আব্বাস বলেন, ” ন্যায় বিচার পেয়েছি আমি। বিজ্ঞ আদালত,আইনজীবিসহ মামলার সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বাদীর আইনজীবি ও চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দিদার আলম বলেন, ” মামলার সাক্ষী ও দুই পক্ষের যুক্তি-তর্ক শেষে বিজ্ঞ আদালত এই আদেশ দেন। যুক্তিতর্কের ধার্য্য দিন ও রায় ঘোষণার সময় আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন। রায় নিয়ে আসামীদের আপিল করার সুযোগ রয়েছে।”

editor

Recent Posts

ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের…

10 hours ago

সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা…

10 hours ago

২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড

ফখরুল আলম সাজু মেহেরপুর জেলা গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে…

10 hours ago

সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলার সোনাগাজীতে জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ সংরক্ষণে…

10 hours ago

ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা গজারিয়াতে পবিত্র ঈদ-উল-আজহা নিরাপদে উদযাপনে সচেতন করতে বেশ কিছু…

11 hours ago

২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা?

প্রথম পর্বে আমরা দেখেছি, কীভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা সমাজে ভয় ও অনিরাপত্তা তৈরি…

14 hours ago

This website uses cookies.