Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধামইরহাটে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান

মোঃ এ কে নোমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৫ নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের তত্বাবধানে ৯ ডিসেম্বর সকাল ১০ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আসমা খাতুন।

ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে পূর্ব শালুককুড়ি গ্রামের মরিয়ম খাতুনকে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী হাটনগর গ্রামের জান্নাতুন নাইম, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী মইশড় গ্রামের প্রমিলা মার্ডি, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় খয়েরবাড়ী গ্রামের জয়ন্তী রানী ও সফল জননী হিসেবে দক্ষিন জাহানপুর গ্রামের মোছা. লাভলী খাতুনকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি সুরভী শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

3 hours ago

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

17 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

19 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

19 hours ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

19 hours ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

20 hours ago

This website uses cookies.