Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা এম এ নুরুন্নবী (৪০) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ্য, গত সোমবার (২৩ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন বটতল এলাকায় মোটরসাইকেলের সাথে কাঠ বোঝাই চাঁদের গাড়ির (জীপ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নুরুন্নবী ও তাঁর ব্যবসায়ীক পার্টনার ইউপি সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন (৩৮) গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। হেলাল বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

অন্যদিকে নুরুন্নবী নগরীর পার্কভিউ হাসপাতালের আইসিইউতে গেল তিনদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেন। তিনি উপজেলার পদুয়া নাপিত পুকুরিয়া ব্রিজঘাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

এদিকে, যুবলীগ নেতা নুরুন্নবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামানা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

selim

Recent Posts

ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের…

7 hours ago

সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা…

7 hours ago

২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড

ফখরুল আলম সাজু মেহেরপুর জেলা গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে…

7 hours ago

সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলার সোনাগাজীতে জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ সংরক্ষণে…

7 hours ago

ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা গজারিয়াতে পবিত্র ঈদ-উল-আজহা নিরাপদে উদযাপনে সচেতন করতে বেশ কিছু…

8 hours ago

২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা?

প্রথম পর্বে আমরা দেখেছি, কীভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা সমাজে ভয় ও অনিরাপত্তা তৈরি…

11 hours ago

This website uses cookies.