ব্রেকিং নিউজ

শেরপুরে ২টি প্রতিষ্ঠানের ৪ লাখ টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শেরপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ২৫ অক্টোবর দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এর নেতৃত্বে শেরপুর পৌর এলাকায় অবস্থিত ‘সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি’ এবং ‘শম্পা দধি ভান্ডার’ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উৎপাদনস্থলে যথাযথ লেবেলবিহীন সেমাই, তেল, বানানা ফেভার, লবন মজুদ ও ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করতে দেখা যায়। অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় কারখানা পরিচালনা, যথাযথভাবে লেবেল সংযোজন ব্যতিরেকে মিষ্টি, গুড় ও বিভিন্ন খাদ্যদ্রব্য মজুদ, যথাযথ লেবেলবিহীন বেশকিছু খাদ্যদ্রব্য মজুদ করতে দেখা যায়।
এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ‘সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি’ প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা এবং ‘শম্পা দধি ভান্ডার’ দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে “সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি এবং শম্পা দধি ভান্ডার” কর্তৃপকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার রাসেল, মনিটরিং অফিসার আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, তাহমিনা আক্তার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।

selim

Recent Posts

সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১…

2 hours ago

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার

ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…

3 hours ago

শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল…

3 hours ago

সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের উদ্যোগে পরিচালিত। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার…

3 hours ago

চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন

মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ…

4 hours ago

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

13 hours ago

This website uses cookies.