Header Premium (728×90)

জেলা/স্থানীয়

চলচ্চিত্রের শুটিংয়ে যাচ্ছেন মিলন চিশতী

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ

একাধারে লিরিকিস্ট, নাট্যকার ও পরিচালক মিলন চিশতীর শুরু টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। টেলিভিশনে তিনি বিয়ের কেরামতি, মেঘের ভেলা, বিয়ের দাবি, ধোকাবাজ বউ, সারপ্রাইজ বিয়ে -এর মতো জনপ্রিয় অনেক কাজ উপহার দিয়েছেন। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলেছেন তিনি।সাক্ষাতকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি মারুফ সরকার।
* এখন তো সবাই ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছে। আপনার মনোযোগও কি সেদিকেই?
** বিবর্তন জীবনের একটা অংশ। এটাকে মেনে নিতেই হবে। কোনো কিছু সারা জীবন একরকম থাকে না। তবে আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় পুরোনোকে ভালো আর নতুনকে খারাপ বলি। কিন্তু বিষয়টা এমন নয়। সব কিছুরই একটা ভালো দিক আছে। আমাদের সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত। আমিও বর্তমান দর্শক চাহিদার সঙ্গে আমার সিগনেচার স্টাইল মিলিয়েই কাজ করার চেষ্টা করছি।
* বর্তমানে কী নিয়ে ব্যস্ত?
** * নাটকের শুটিং! যেহেতু আমি নাটকের মানুষ নাটক নিয়েই ব্যস্ত থাকি। এরই মধ্যে আমার রচনা ও পরিচালনায় ‘ডা. কদম আলি এমনি বি এস ও আদর্শ প্রেমিক’ শিরোনামে দুইটি নাটকের শুটিং এর কাজ শেষ করলাম। আরও কিছু কাজ চলমান তার মধ্যে উল্ল্যেখযোগ্য- প্রবাসীর কান্না, স্যান্ডুইস, স্মার্ট ঘটক সহ বেশ কয়েকটি নাটকের প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শীঘ্রই শুটিংয়ে যাবো।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিশতী বলেন, ‘অনেক দিন ধরেই ফিল্ম নির্মাণের পরিকল্পনা চলছে, কিন্তু ব্যাটে-বলে না মেলায় হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত এবার ফিল্ম নির্মাণ করতে যাচ্ছি।’
কবে নাগাদ কাজ শুরু করবেন জানতে চাইলে চিশতী বলেন, ‘আপাতত প্রি-প্রোডাকশনের কাজ গোছাচ্ছি। সবকিছু ঠিক করে শিগগিরই শুটিংয়ে নেমে পড়ব। ‘গল্পের নাম বা কলাকুশলীর নাম এখনই বলতে চাই না। কারণ একটু নিরিবিলিতে কাজ করতেই আমি পছন্দ করি। আমি গত দুই বছর ধরেই এটার প্রস্তুতি নিচ্ছিলাম!
বিলম্বে ফিল্ম নির্মাণ করতে যাওয়ার কারণও জানালেন চিশতী- “গত দুই বছর ধরে অনেকগুলো গল্প লক করেছি। তারপর কয়দিন পরে মনে হয়েছে- না, এই গল্পটা না আরো ভালো গল্প দরকার! বলেই আবার গল্পের নতুন ভাবনা। এইভাবে বহু গল্পের সম্ভাবনাকে খুন করে ফাইনালি একটা গল্পে এসে মন মজালো, মনে হলো এই গল্পটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ! নতুন চ্যালেঞ্জ অনেকটা নতুন করে কারও প্রেমে পড়ার মতোই। প্রেমে পড়ার অনুভূতি না হলে কাজে স্বার্থকতা কি?”
ফিল্ম নির্মাণের ঘোষণা দিলেও এখনই কলাকুশলী বা প্রোডাকশনের সিক্রেটগুলো ওপেন করতে চাচ্ছেন না চিশতী। তিনি বলেন, খুবশীঘ্রই জানাব। শুধু এইটুকু বলতে পারি প্রায় তিন মাস ধরে আমরা মন-প্রাণ লাগিয়ে প্রস্তুতি নিচ্ছি এই কাজটার জন্য!

mottalib

Recent Posts

মসজিদে ভিতরে ঢুকে মুসল্লিকে হত্যা

ফখরুল আলম সাজু মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা মসজিদে ঢুকে ১ মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা…

2 hours ago

আনোয়ারায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার ১ তরুণী

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা আনোয়ারায় ১ তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ২ মে…

2 hours ago

চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের ধরে, পরিবারের দাবি

নুপুর আক্তার, ঢাকার প্রতিনিধি: ভোলা জেলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ১টি শিশু ধর্ষণ মামলায়…

3 hours ago

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান…

3 hours ago

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ মে) রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর জেলা মটর শ্রমিক…

4 hours ago

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

স্টাফ রিপোর্টার রংপুর: সাংবাদিক নির্যাতন - হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি…

4 hours ago

This website uses cookies.