সারাদেশ

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ঢাকা মহানগর দক্ষিণ যুবদল


নিজস্ব সংবাদদাতাঃ   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

আজ বুধবার (১৮ অক্টোবর)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ২০২৩ইং শনিবার, মহাসমাবেশের ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আজকের সমাবেশ শুরুর আগে’ই কাকরাইল মোড়, নটরডেম কলেজ, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়, বাইতুল মুকাররম পর্যন্ত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে ।
উক্ত সমাবেশে সর্ববৃহৎ শোডাউন দিয়ে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এর সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে সুশৃঙ্খলভাবে মিছিল ও শোডাউন দিয়ে অংশগ্রহণ করে ২৪টা থানা এবং ৮১ টা ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
এই সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল মোনায়েম মুন্নাসহ কারা অভ্যন্তরীন বিভিন্ন নেতৃবৃন্দের মুক্তির দাবি সম্বলিত ব্যানার, ফেষ্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে পুরো সমাবেশ স্থল।
উক্ত সমাবেশে গণমাধ্যম প্রতিনিধিদেরকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এই অবৈধ ফ্যাসিবাদী সরকারকে উদ্দেশ্য করে বলেন “অবিলম্বে এই অবৈধ সরকার পদত্যাগ না করলে পালানোরও পথ পাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে বাংলাদেশের সকল মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসেছে।

অচিরে’ই এই খুনি, মাফিয়া ও অবৈধ সরকারকে বিদায় নিতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও দুর্নীতি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেট ও মাফিয়া চক্রের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিসহ। তাই সাধারণ মানুষ আজ ফুসে উঠেছে। দেশের জনগণ নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই অবৈধ মাফিয়া সরকারকে লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগ শুধু মানুষের ভোটের অধিকার’ই হরণ করেনি , তারা মানুষের ভাতের অধিকারও কেড়ে নিয়েছে। তাই তারা আজ সাধারণ জনগণের শত্রুতে পরিণত হয়েছে।” তিনি প্রত্যায় ব্যাক্ত করেন বাংলাদেশের যুবসমাজকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশের গনতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে যুবদল ঢাকা মহানগর দক্ষিনের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা যে কোন ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত রয়েছে।” তিনি আরো প্রত্যায় ব্যাক্ত করেন যে,”ইনশাআল্লাহ্ অচিরেই গণতন্ত্রের “মা”দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সহ এই অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, অসাংবিধানিক, মাফিয়া সরকারকে হটিয়ে একটি গনতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।

mottalib

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.