সারাদেশ

শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপল‌ক্ষে অসহায় ব্যক্তিদের রিকশা উপহার দি‌লেন-জান্নাত আরা তালুকদার হেনরী

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপল‌ক্ষে ১০ জন অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করতে রিকশা উপহার দি‌য়ে‌ছেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

আজ ১৮ অ‌ক্টোবর বুধবার বিকাল ৫টার দিকে নাজমুল চত্বর সংলগ্ন নিজ বাসভবনের সামনে থে‌কে সখিনা মোতাহার কল্যাণ ট্রাষ্টের আ‌য়োজ‌নে এই ১০টি চাবি হস্তান্তর করেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিশিষ্ট সমাজসেবক লাম এন্টারপ্রাইজের পরিচালক আলহাজ্ব শামীম তালুকদার লাবু। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অসহায় ব্যক্তিরা রিকশা পেয়ে আবেগপ্লুত হয়ে প‌ড়েন এবং বঙ্গবন্ধুর পরিবারও জান্নাত আরা তালুকদার হেনরীর জন্য দোয়া কামনা করেন।

mottalib

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.