সারাদেশ

ইন্দুরকানীতে ডেকে নিয়ে দশ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

মোঃ নুর উদ্দিন পিরোজপুর প্রতিনিধিঃ  পিরোজপুর ইন্দুরকানীতে ৩য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ আরমান শেখ (২৫) নামের এক যুবক কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে পাড়েরহাট আবাসনের সামনে চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক মোঃ আরমান শেখ উপজেলার পাড়েরহাট আশ্রয় প্রকল্পের ব্যারাক নং ৫/৩ এর মোঃ দেলোয়ার শেখের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই মাদ্রাসা ছাত্রীর পিতা মিঠু শেখ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১২ই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ১০ বছরের ওই মাদ্রাসা ছাত্রী খেলার উদ্দেশ্য ঘর থেকে বের হলে পাশের ঘরের মোঃ আরমান শেখ (২৫) মাদ্রাসা ছাত্রীকে কথা শোনার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়, এসময় তার ঘর ফাঁকা থাকায় ওই মাদ্রাসা ছাত্রীকে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি চিৎকার দিলে ধর্ষক মোঃ আরমান শেখ মেয়েটিকে ৫০ টাকা হাতে দিয়ে পিছনের দরজা দিয়ে তাকে বের করে দেয়।

পরে গতকাল ১৭ই অক্টোবর মঙ্গলবার সকালে শিশুটি তার দাদী কে বিষয়টি জানালে, দাদী তার ছেলেকে জানায়ে, পরে শিশুটির বাবা ইন্দুরকানী থানায় অভিযোগ করলে রাতেই অভিযুক্ত মোঃ আরমান শেখ কে গ্রেফতার করা হয়।

ইন্দুরকানী থানার ওসি আল-মামুন জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আটক মোঃ আরমান শেখকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

mottalib

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

23 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

24 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.