বগুড়া শেরপুর নছিরন নেছা প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত হলো।
নিজস্ব প্রতিবেদনঃ শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শেরপুরে বারদুয়ারী নাছিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়েউৎসব মুখর পরিবেশে শেখ রাসেল এর জন্মদিন পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র “শহীদ শেখ রাসেল” এর ৬০ তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট মানবতার ঘৃণশত্রু,খুনি ও ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। নরপিচাশরা তাকে ও নিষ্ঠুরভাবে হত্যা করার কারনে মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্তনুযায়ী শহীদ শেখ রাসেলকে স্মরণ করতে এই দিনটি “শেখ রাসেল দিবস” হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আর দিবসটা ঘিরে নছিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কাটা চিত্র অংকন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করেন।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.