রংপুরে কাঁচামরিচের সেঞ্চুরি, বেড়েছে ডিমের দামও

হীমেল কুমার মিত্রঃ
রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচের দাম। সেইসঙ্গে বেড়েছে বেশকিছু সবজিসহ ডিমের দাম। তবে দাম কমেছে পোলট্রি মুরগি ও আলুর। এছাড়া চাল, ডাল, তেল ও মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

আজ (২২ জানুয়ারি) রবিবার রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ৩০-৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৫০ টাকা, গাজর আগের মতোই ৩৫-৪০ টাকা, শসা ৩৫-৪০ টাকা, চিকন বেগুন ৫-১০ টাকা বেড়ে ২০-২৫ টাকা, গোল বেগুন ৫-১০ টাকা বেড়ে ৩৫-৪০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, লেবু প্রতিহালি ১২-১৫ টাকা, কাঁচামরিচ ৫০-৬০ টাকা থেকে বেড়ে ৯০-১০০ টাকা, শুকনা মরিচ আগের মতোই ৪৫০-৫০০ টাকা, প্রতিপিস লাউয়ের দাম দিগুণ বেড়ে ৫০-৬০ টাকা, ধনেপাতার দাম ২০-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, কাঁচকলা হালি ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ১৫-২০ টাকা থেকে বেড়ে ৩০-৩৫ টাকা, মুলা আগের মতোই ১৫-২০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা পিস এবং ফুলকপি ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া আগের মতোই আদা ১১০-১২০ টাকা ও রসুন ৯০-১০০ টাকা থেকে বেড়ে ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের শাকের আঁটি পাওয়া যাচ্ছে ১০-১৫ টাকায়। এছাড়া বাজারে নতুন আসা মিষ্টি আলুর কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা এবং মটরশুঁটি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা।

খুচরা বাজারে নতুন কার্ডিনাল আলু গত সপ্তাহের দামেই ২৫-৩০ টাকা, শিল ও ঝাউ আলুর দাম কমে ৪০-৪৫ টাকা এবং গ্রানুলা (সাদা) আলু ২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এ সপ্তাহে খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৩৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
জিতু কবীর/এমআরআর।
রংপুর নগরীর মুলাটোল বাজারের সবজি বিক্রেতা আব্দুল গফুর বলেন, এ সপ্তাহে শীতকালীন সবজির আমদানি কমায় দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে কাঁচামরিচের আমদানি কমে যাওয়ায় দাম হু হু করে বাড়ছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের মতো ১৪০-১৫০ টাকা, পাকিস্তানি মুরগির দাম ১০ টাকা কমে ২৪০-২৫০ টাকা, দেশি মুরগি ৪৩০-৪৪০ টাকা থেকে কমে ৪১০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাকিস্তানি লেয়ার বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা কেজি দরে।

নগরীর সিও বাজারের মুরগি বিক্রেতা মকবুল বলেন, গত তিন সপ্তাহ ধরে পোলট্রি মুরগির দাম অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। দেশি মুরগির আমদানি বেড়ে যাওয়ায় কিছুটা দাম কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৯০ টাকা এবং দুই লিটার ৩৮০ টাকা এবং খোলা সয়াবিন তেল গত সপ্তাহের মতোই ১৮০-২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা চাল গত সপ্তাহের মতোই ৫০-৫২ টাকা কেজি, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর-২৮ ৬৩-৬৫ টাকা, মিনিকেট ৭৫-৭৮ টাকা ও নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে খোলা চিনি গত সপ্তাহের মতোই ১১০-১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেট আটা ৬৮-৭০ টাকা ও খোলা আটা ৬০ টাকা, ছোলা বুট ৮৫-৯০ টাকা এবং প্যাকেট ময়দা ৮৫ টাকা থেকে কমে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৯০ টাকা এবং দুই লিটার ৩৮০ টাকা এবং খোলা সয়াবিন তেল গত সপ্তাহের মতোই ১৮০-২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা চাল গত সপ্তাহের মতোই ৫০-৫২ টাকা কেজি, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর-২৮ ৬৩-৬৫ টাকা, মিনিকেট ৭৫-৭৮ টাকা ও নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে খোলা চিনি গত সপ্তাহের মতোই ১১০-১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেট আটা ৬৮-৭০ টাকা ও খোলা আটা ৬০ টাকা, ছোলা বুট ৮৫-৯০ টাকা এবং প্যাকেট ময়দা ৮৫ টাকা থেকে কমে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজারে আগের মতোই মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৪০-১৫০ টাকা এবং বুটডাল ৯৫-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পোলট্রি মুরগির ডিমের হালি দুই থেকে তিন টাকা বেড়ে ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, আগের মতোই গরুর মাংস ৬২০-৬৫০ টাকা এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুই মাছ ২৫০-৩০০ টাকা, মৃগেল ২২০-২৫০, পাঙাস ১৫০-১৬০, তেলাপিয়া ১৪০-১৬০, কাতলা ৪০০-৪৫০, বাটা ১৬০-১৮০, শিং ৩০০-৪০০, সিলভার কার্প ১৫০-২৫০ এবং গছিমাছ ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

editor

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

9 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

10 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

10 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

10 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.