ফুলবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে অপু সভাপতি-আজিজুল সম্পাদক নির্বাচিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২৪ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু সভাপতি এবং দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) সকালে ফুলবাড়ী প্রেসক্লাব ২০২৩-২৪ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা পরিষদ আনুষ্ঠানিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষণা করেছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স (দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল (দৈনিক পত্রালাপ), কোষাধ্যক্ষ ধীমান চন্দ্র সাহা (দৈনিক মাধুকর), সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ  (দৈনিক আজকালের খবর), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররম হোসেন (দৈনিক বাংলাদেশ সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশীদ মাস্টার  দৈনিক আজকের প্রতিভা), পাঠাগার সম্পাদক আনন্দ কুমার গুপ্ত (দৈনিক সকালের সময়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মদ (দৈনিক সময়ের কাগজ), নির্বাচিত ৩ জন কার্যনির্বাহী সদস্য হলেন, চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা (দৈনিক আমাদের কন্ঠ), মিজানুর রহমান চৌধুরী (সাপ্তাহিক উত্তর কন্ঠ) ও আব্দুল কাইয়ুম (দৈনিক দেশ মা)।
ফুলবাড়ী প্রেসক্লাব ২০২৩-২৪ বর্ষের নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম বলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২০২৪ বর্ষের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য ঘোষিত তফশীল অনুযায়ী ১৩ টি পদের বিপরীতে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং তাদের মনোনয়নপত্র স্ব-স্ব পদে জমা দেন। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রেসক্লাবের ৩৭ জন ভোটারের মধ্যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমা দেননি। ফলে জমাকৃত ১৩টি পদের মনোনয়নপত্র যাচাই-বাছাই পূর্বক ১৩ জনকে নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে লিখিতভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৩-২০২৪ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, বর্তমান সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আটিষ্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খুরশিদ আলম মতি, উপাধ্যক্ষ মোছা. রহিদা বেগম, ফুলবাড়ী শাখা তেল গ্যাস খনিজ সম্পদ জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি প্রকাশ নারায়ণ গুপ্ত, সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, ওয়ার্কার্স পাটির সভাপতি মোশারফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক হিমেল মন্ডল, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শ.আ.ম হায়দার, সাধারণ সম্পাদ পৌর মেয়র আমজাদ হোসেন, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির প্রমুখ নেতৃবৃন্দ।

selim

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

8 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

8 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

9 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

9 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.