Header Premium (728×90)

রাজনীতি

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকারদের সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি: রেলমন্ত্রী নুরুল ইসলাম

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকারদের সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। এমন মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী সভায় এই মন্তব্য করেন বাংলাদেশ সরকারের
রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

বাংলাদেশ সরকারের
রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘মার্শাল ল’ দিয়ে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান। পরে একশ্রেণির সুবিধাবাদী লোকজনকে নিয়ে গঠন করেছিল রাজনৈতিক দল। নিয়মতান্ত্রিক ভোট না দিয়ে হ‍্যাঁ-না ভোট দিয়ে জোর করে ক্ষমতা দখল করে দলটি।’

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম সুজন বলেন, আত্মনির্ভরশীল দেশ হিসেবে উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাড়াতে, ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে, দেশকে এগিয়ে নিতে এবং উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেবেন। শেখ হাসিনার সরকার গরীবের সরকার, গরীব মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে।

পরে মন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে মন্ত্রীর অংশগ্রহণে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্নাট্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার সভাপতিত্বে মৎস্য সপ্তাহ উপলক্ষে সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, পৌর মেয়র আজাহার আলী ও উপজেলা মৎস্য কর্তকর্তা আব্দুল্লাহ আল ইমরান বক্তব্য দেন।

editor

Recent Posts

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

28 minutes ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

43 minutes ago

সীতাকুণ্ডে ভাঙ্গারী দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত-১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫)…

55 minutes ago

ফুলগাজীতে ছাগল চুরির মামলায় ৩ জন গ্রেফতার

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে ছাগল চুরির ঘটনায়…

1 hour ago

বারপাড়ায় যুবকের নেশার ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

যখন সময় নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দরের মুছাপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বারপাড়া গ্রামে তিলক নামে…

1 hour ago

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ফখরুল আলম সাজু পটুয়াখালী জেলা কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের ১ নারী…

6 hours ago

This website uses cookies.