কৃষি

রাজস্থলীতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাজস্থলী উপজেলা তিনটি ইউনিয়নের ১৫০ জন চাষীকে ১২পিস করে ফলদ চারা বিতরণ করা হয়েছে।

২৭ শে জুলাই বুধবার সকাল ১০ ঘঠিকার সময় উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে নারকেল,আম রুপালী,মেহগুনি,মালটা,তালগাছ সহ ইত্যাদি ফলের চারা বিতরণ করা হয়েছে।বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল খায়ের ভূঁইয়া,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন,সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, ইউপি সদস্য ক্যাসাচিং মারমা মিলন,বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সরদার,উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চারা বিতরণ কালে জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ দেশের প্রতিটি এলাকায় সবুজ বণায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন লক্ষ্যে ঘরে আঙ্গিনায় গাছের চারা রোপণ করা। তারে অংশ হিসেবে জননেতা দীপংকর তালুকদার এমপির দিক নির্দেশনায় এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হচ্ছে।তিনি আরো বলেন বিতরণ কৃত গাছের চারা গুলো সঠিক ভাবে পরিচর্যা করার আহ্বান জানান।এদিকে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, সকল ব্যক্তিকে তার সামর্থ অনুযায়ী নিজ নিজ আঙ্গিনায় বৃক্ষরোপন করতে হবে আর এর ফলে অক্সিজেনের পরিমান বৃদ্ধি পাবে। সেইসাথে নিজের বাড়ীর পুষ্টির চাহিদা কিছুটা মিটবে।

editor

Recent Posts

যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু

ফখরুল আলম সাজু ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সীমা খাতুন…

16 hours ago

বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড, হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রির্পোট: গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদকে ভে্ঙ্গে গিয়ে।…

16 hours ago

কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট

ফখরুল আলম সাজু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে,…

16 hours ago

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূ সহ গ্রেফতার-৩

নুপুর আক্তার, ঢাকার প্রতিনিধি: গাজীপুর সদরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন করায় পুত্রবধূ সহ ৩…

18 hours ago

রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেল উৎপাদন, দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে…

19 hours ago

ঢাকা জেলার অধীনে গাউসুল আজম মার্কেটে সমবায় অধিদপ্তরের তদন্তে গণমাধ্যমের বাধাপ্রাপ্তি, জনস্বার্থের তথ্য সংরক্ষণে শঙ্কা

ফখরুল আলম সাজু রাজধানীর ঢাকা নীলক্ষেতস্থ গাউসুল আজম সুপার মার্কেটে সমবায় অধিদপ্তরের ঢাকা জেলার অধীনে…

1 day ago

This website uses cookies.