ব্রেকিং নিউজ

ধামইরহাটে ঈদের দিন থেকে চালু হচ্ছে প্রায় ১৪ বছর ধরে বন্ধ থাকা “মল্লিকা” সিনেমা হল

মোঃ এ কে নোমান বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে প্রায় ১৪ বছর থেকে বন্ধ প্রেক্ষাগৃহ মল্লিকা সিনেমা হল আবারও চালু হতে যাচ্ছে।

পবিত্র ঈদুল আযহার দিন থেকে চলচিত্রের সুপারস্টার শাকিব খানের রোমান্টিক ছবি “প্রিয় তমা’র” দর্শক হিসেবে আগমন ঘটবে ধামইরহাটের বিনোদন ও সিনেমা প্রেমিদের। দীর্ঘ সময় পর এই সিনেমা হলটি চালুর উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

অপেক্ষা করছেন ঈদের দিনে সিনেমা দেখার। বিশেষ করে সিনেমাপ্রেমী ও বিনোদন পিয়াসীগণ তাদের কর্ম সময়ের মাঝে ক্লান্তি দুর করতে স্বল্প সময়ে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের মনের আনন্দ উপভোগ করতে পারবেন। এদিকে সিনেমা হল চালুর খবর পেয়ে অনেক ক্ষুদে শিশুরা ছুটে আসছে সিনেমা হল দেখতে কেমন তা একনজর দেখার জন্য।

মল্লিকা সিনেমা হলের ব্যাবস্থাপনা পরিচালক (এম.ডি) দেওয়ান এমদাদুল হক সায়েম জানান, ২০০৯-১০ দিকে ব্যবসা অসফলতায় আমাদের ধামইরহাটের ঐতিহ্যের অংশ মল্লিকা সিনেমা হলটি বন্ধ হয়ে যায়, এলাকাবাসী ও দর্শকদের অনুরোধে এই সিনেমা হলটি আবারু চালু করছি, আমার প্রিয় ধামইরহাট বাসীকে অনুরোধ করছি, আপনারা সিনেমা হলে এসে একটি করে টিকেট কেটে সিনেমা উপভোগ করবেন, তাহলে আমরাও এটি পরিচালনায় উৎসাহ পাব, কারণ দর্শকই আমাদের সব।’

ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা জানান, যুব সমাজ এখন মাদকের করাল গ্রাসে নিমজ্জিত, এই সময়ে ধামইরহাটের ঐতিহ্যবাহী মল্লিকা সিনেমা হলটি চালু করায় আমি কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এতে করে অনেকের কর্মসংস্থান হবে, চলচিত্র জগত সুস্থ্যধারার সিনেমা তৈরীতে আগ্রহ প্রকাশ করবে, মানুষ বিনোদনের একটু সুযোগ পাবে, তরুন যুবকরা মাদক থেকে ফিরে আসবে বলে প্রত্যাশা করছি।

মল্লিকা সিনেমা হলের প্রবীণ দর্শক ও সংগীত গুরু লুৎফর রহমান জানান, খাবার খেয়ে পেট ভরে, আর বিনোদনে মন ভরে, বিনোদন ছাড়া মানুষের বাঁচা কঠিন, তাই মানসিক সুস্থ্যতায় বিনোদনের বিকল্প নেই। তবে শিশুদের বিনোদনের জন্য শিশু বান্ধব সিনেমাও পরিবেশনের অুনরোধ করছি।

এ সময় আত্নীয় বাড়ী, বিয়ে বাড়ী ও বিশেষ কোন কাজে ধামইরহাট যে কেউ আসলে চলে আসতেন সিনেমা হলে, আনন্দ-উপভোগ করতেন পরিবারের সকলকে নিয়ে। তবে বর্তমানে পারভীন সিনেমা হলটি চালু করার পরিবেশ না থাকায় সেটি বন্ধই থেকে যাচ্ছে এবং একমাত্র সিনেমা হল হিসেবে মল্লিকা সিনেমা হলটি দর্শকের মনের খোরাক জোগাবে, দর্শকদের ফিরিয়ে আনসে সিনেমা হলে, এমনটাই প্রত্যাশা সুধীজনদের।

editor

Recent Posts

সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১…

4 hours ago

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার

ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…

6 hours ago

শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল…

6 hours ago

সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের উদ্যোগে পরিচালিত। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার…

6 hours ago

চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন

মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ…

6 hours ago

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

16 hours ago

This website uses cookies.