হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই: স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। তবে নির্বাচন কমিশনে আপিল করলে কাজ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেছেন, নির্বাচন কমিশন থেকে কিছু পাওয়া যাবে না। ওখান থেকেও বাতিল করে দেবে। সেটা আমার জানা হয়ে গেছে। হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই।’
রোববার (১৮ জুন) দুপুরে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এসব কথা বলেন তারিকুল ইসলাম ভূঁইয়া। এর আগে হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
জাতীয় পার্টির কাদেরপন্থী প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও বাতিল হয়েছে রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদের মনোনয়ন। এ ছাড়া আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলমের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
আরও যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা হলেন জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, মো. তারিকুল ইসলাম ভূঞা (স্বতন্ত্র), আবু আজম খান (স্বতন্ত্র), মুসাউর রহমান খান (স্বতন্ত্র), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. মজিবুর রহমান ও শেখ আসাদুজ্জামান জালাল।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…
ফখরুল আলম সাজু নরসিংদী জেলা রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে ৫…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র ইউনিয়ন পরিষদ।…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে…
This website uses cookies.