Header Premium (728×90)

অপরাধ

উলিপুর উপজেলায় জাল টাকা সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাল টাকা সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। (৬ মে) শনিবার ভোরে উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরপুর রামদাস ধনিরাম গ্রামে অভিযান চালিয়ে ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উলিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যাক্তিরা হলেন, উপজেলার উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরপুর রামদাস ধনিরাম গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৪২) ও মোঃ ইদ্রিস আলী (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৫৩ টি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরপুর রামদাস ধনিরাম গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম এর বসতবাড়িতে জাল টাকা আদান প্রদান করার সময় উলিপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও ইদ্রিস আলী নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে। এসময় ৫৩টি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যাক্তিরা জাল টাকা লেনদেন চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি শেখ আশরাফুজ্জামান জানান, গ্রেফতার ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয় হয়েছে কিনা সে বিষয় সহ আনুষঙ্গিক বিষয় মাথায় রেখে মামলটি তদন্ত করছে পুলিশ।

editor

Recent Posts

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ফখরুল আলম সাজু পটুয়াখালী জেলা কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের ১ নারী…

3 hours ago

সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে গরুর ধান…

3 hours ago

বুড়িচং পুলিশের অভিযানে ৩২৫ পিস ইয়াবা সহ আটক-১

মোঃ মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচংয়ের দরিয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাহের সামনে অভিযান চালিয়ে…

3 hours ago

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে…

3 hours ago

বৃষ্টিতে রংপুর নগরীতে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার রংপুর  গত দুই দিনের টানা বৃষ্টিতে ডুবে যাচ্ছে রংপুর নগরীর বিভিন্ন সড়ক। পরিকল্পিত…

4 hours ago

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধভাবে জিবি নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও…

21 hours ago

This website uses cookies.