জামালপুরের সরিষাবাড়িতে মোবাইল চুরির অপরাধে কিশোর-কে গাছে বেধে নির্যাতন
জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল চুরির অপবাধে ১৬ বছরের এক কিশোরকে ডেকে নিয়ে মেহগনি গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(৪ মে) সকাল ৯ টার দিকে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় জামাল উদ্দিন এর বাড়ীতে এ ঘটনাটি ঘটে। গাছের সাথে বাধা কিশোর আকাশ মিয়াকে দেখতে ভীড় জমায় উৎসুক নর-নারীরা। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকার জামাল উদ্দিন এর বাড়ী থেকে ১লা মে সোমবার রাতে একটি বাটন মোবাইল ও ৩ হাজার দুই শত টাকা চুরি হয়। চুরি হওয়া বাটন মোবাইলটি জামাল উদ্দিন এর পাশের বাড়ী হাসু মিয়ার কাছে গত বুধবার (৩ মে) ২ শত টাকায় বিক্রি করে আকাশ মিয়া।এ খবর পেয়ে আকাশ মিয়াকে খোঁজে বের করে ভ্যানগাড়ি দিয়ে বাড়ীতে নিয়ে আসেন জামাল উদ্দিন। এ সময় এলাকার লোকজন সমবেত হয়ে আকাশ মিয়াকে মেহগনি গাছের সাথে রশি দিয়ে হাত-কোমর পেচিয়ে বেধে রাখে এবং মাথার চুল কেটে দেয় ও মারধর করে উৎসুক জনতা। চুরির অভিযোগে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আকাশ মিয়ার ওপর চলে নির্যাতন। আকাশ মিয়া সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া মহিলা মাদ্রাসা রোড়স্থ কফিল উদ্দিন এর নাতিন। সে ছোট বেলা বেলা থেকেই তার নানা কফিল উদ্দিন এর বাড়ীতেই বসবাস করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগী জামাল উদ্দিন বলেন, গত সোমবার (১লা মে) রাতে আমার একটি বাটন মোবাইল ও ৩ হাজার দুই শত টাকা বাসা থেকে চুরি হয়। চুরি হওয়া বাটন মোবাইলটি জামাল উদ্দিন এর পাশের বাড়ী হাসু মিয়ার কাছে ২ শত টাকায় বিক্রি করে আকাশ। এ খবর পেয়ে আকাশকে খোঁজে বের করে ভ্যানগাড়ি দিয়ে বাড়ীতে নিয়ে আসি। আবেগেরবশত এলাকার লোকজন আকাশ মিয়াকে গাছের সাথে বেধে রাখে এবং মাথার চুল কেটে দেয়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় থানার এস আই মাহমুদুল হাসানসহ পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। চুরির ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় কিশোর আকাশ মিয়াকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা চৌব্বাস এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ পিস ইয়াবা…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিনে চব্বিশ দিন পার হলেও এখনো গ্রেফতার…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজির হাট থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সদরের শর্শদী ইউনিয়নে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে…
This website uses cookies.