বাসন্তী পূজায় আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা

 

মিন্টু কান্তি নাথ, রাজস্থলীঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দিরে  শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজার আর্থিক অনুদান প্রদান করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। ৩১ মার্চ শুক্রবার সকাল ১০ ঘঠিকার সময়  বাঙ্গালহালিয়া কুটুরিয়া শিব মন্দিরে পূজা মান্ডপ পরিদর্শন ও শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা  প্রদান কালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর পক্ষ থেকে পূজার জন্য নগদ অর্থ প্রদান করেন জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক ও রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজন ঘোষ, কোষাধ্যক্ষ প্রকাশ সেন, বাসন্তী পূজা উদযাপন পরিষদের সুমন ঘোষ, সাধারণ সম্পাদক অরুপ দাশ রুবেল, সুজিত কর টিপু, রাজু চৌধুরী ,রাজু দাশ প্রমুখ।
অনুদান বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সকল সম্প্রদায়ের মানুষ স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে রাজস্থলী উপজেলায় বেশ কয়েকটি সনাতন ধর্ম  অবলম্বীদের দৃষ্টি নন্দন মন্দির নির্মাণ করা হয়েছে।যা অতীতে কোনো সরকারের আমলে হয় নি। তাই কুতুরিয়া পাড়া শ্রী শ্রী শিব মন্দিরে শুধু মাত্র ছোট একটা শিব মন্দির ছিলো। জননেতা দীপংকর তালুকদার এমপি সার্বিক সহযোগিতা একটি দুর্গা মন্দির ও সামনে একটি নাচ খানা নির্মাণ করে দিয়েছে। অনেক টা চমৎকার পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে পারছে এখান কার ভক্তরা। বিগত দুই বছর ধরে রাজস্থলী উপজেলা এক মাত্র বাঙ্গালহালিয়া শ্রী শ্রী শিব মন্দিরে অনুষ্ঠিত বাসন্তী মায়ের পূজার জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অনুদান প্রদান করছে। সদস্য নিউচিং মারমা বিজয় দশমী অনুষ্ঠানে ভক্তদের মাঝে জননেতা দীপংকর তালুকদার এমপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী পক্ষ থেকে বিজয়ী দশমীর শুভেচ্ছা প্রদান করেন ।

selim

Recent Posts

সূত্রাপুরে ডিবি পরিচয়ে সাড়ে ১১ লক্ষ টাকা আত্মসাৎ গ্রেফতার ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণা করে ১১…

3 hours ago

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত, রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আতঙ্কে পরিবার

ফখরুল আলম সাজু গাজীপুরের এরশাদ নগর এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে…

5 hours ago

শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল…

5 hours ago

সদ্যপুস্করনীতে ইয়াবা ও চোলাইমদ সহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের উদ্যোগে পরিচালিত। আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার…

5 hours ago

চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে সংঘর্ষে মানববন্ধন

মোঃ আবদুল আজীম, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউমার্কেটে তরমুজ ব্যবসায়ী ও মোবাইল দোকানদারদের মধ্যে তুচ্ছ…

5 hours ago

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

15 hours ago

This website uses cookies.