পিরোজপুরে বকাটেদের হামলায় এক দম্পতি গুরুতর আহত
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে বখাটের হামলায় জাহিদ হোসেন ভুট্টো ও সোনিয়া আক্তার নামে একদম দাম্পত্তি আহত হয়েছে।
মারাত্মক আহত ভুট্টো বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পিরিশপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত চার মাস সকাল দশটার দিকে জুজখোলা গ্রামের বখাটে যুবক মোঃ সাজিন হাওলাদার (২০) মোঃ রাব্বি হাওলাদার (২১) ঋত্বিক মজুমদার (১৯) সন্তু মিরবর (২২)নামের ৪ জন যুবক একই গ্রামের জাহিদ হোসেন তালুকদার ভুট্টোর বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।
এ সময় ভুট্টোর আত্মচিৎকারে ভুট্টোর স্ত্রী সোনিয়া আক্তার এগিয়ে এলে তাকেও বকাটেরা মারধর করে আহত করে। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং তাদের ব্যবহারিত একটি চাইনিজ কুঠার প্রতিবেশীরা রেখে দিতে সক্ষম হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ হোসেন তালুকদার ভুট্টো বলেন,
হামলাকারীরা এলাকার বকাটে এবং মাদক সেবনকারী । তারা এলাকায় স্কুল-কলেজের ছাত্রীদের বিভিন্ন সময় উত্তপ্ত করে আসছে এ বিষয়ে অভিভাবকদের কাছে নালিশ দিলে তারা বখাটেরা আমার বাড়িতে এসে আমার উপর হামলা করে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং জিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে হামলাকারী মোঃ সাজিন এর অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন এটি একটি ভুল বোঝাবুঝি অচিরেই আমাদের মধ্যে মীমাংসা হয়ে যাবে।
এ ব্যাপারে সদর থানা অফিসার্স ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামান এই প্রতিবেদককে বলেন আমরা অভিযোগ পেয়েছি মামলাটির রেকর্ড করা হয়েছে।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.