দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু মতবিনিময়
হুমায়ন আহমেদ, দামুড়হুদা প্রতিনিধিঃ
দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। আজ সোমবার (১৩ ই মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু। দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুগ্ম সম্পাদক শেখ হাতেম, সহযুগ্ন সম্পাদক শিমুল রেজা, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সহসাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ সন্জু, কোষাধ্যক্ষ আসহাবুল আলম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক চন্চল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোর্তুজা মিন্টু, সদস্য আরাফাত মল্লিক, মিরাজ রায়হান, প্রমূখ।
মতবিনিময় কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, আপনারা নির্ভয়ে সত্য লিখবেন। সাংবাদিকরা সমাজের দর্পন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে জেগে উঠবে দেশ। উপকৃত হবে সমাজ ও রাষ্ট্র। ইতিমধ্যে দামুড়হুদা উপজেলা প্রেসক্লাব সুনামের সাথে সত্যকে তুলে ধরে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের মাধ্যমেই উপজেলার সম্ভাবনা তুলে ধরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.