📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



পটিয়ার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন।

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথের কারণে করোনা মহামারীতে পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল এর একমাত্র পুত্র আতিক শাহরিয়ার মাহি টিকাবিহীন অবহেলাজনিত মৃত্যুর এক বছর পরও ডাঃ সব্যসাচী স্বপদে বহাল থাকায় তার অপসারণের দাবিতে মানববন্ধন হয়।

১৮ জানুয়ারী বুধবার বিকেলে আয়োজিত মানববনন্ধনে বক্তব্য রাখেন- অধ্যাপক আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চৌধুরী মাহবুবুর রহমান, বাংলাদেশ যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ফরিদ, কাউন্সিল শফিউল আলম, কাউন্সিলর গোফরান রানা,কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, এটিএম শাহজাহান, সবুজ বড়ুয়া, রওশনগীর আমিরী, কামরুল হাসান বাবু, মনজুর আলম মনজু, শহীদুল ইসলাম জুলু।
এসময় পরিবারের পক্ষ থেকে ছেলে হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল। তিনি আগামী সাত কর্ম দিবসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার শাস্তি মূলক অপসারণ করে স্বাস্থ্য কমপ্লেক্সকে দুর্নীতিমুক্ত করার জোর দাবি জানান।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শাপলা কুঁড়ি আসরের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, পৌরসভা শাপলা কুঁড়ি আসরের সভাপতি নাঈম উদ্দিন, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র সহসভাপতি মীর এরশাদুর রহমান, আবু সাঈদ তালুকদার খোকন, তৌহিদুল ইসলাম, বাবর, জহিরুল ইসলাম, তানসিফ,ইমরান হাসান, সাইফুল ইসলাম লিটন, আকাশ দেব, আকাশ দে প্রমূখ।

মানববন্ধন শেষে স্বাস্থ্য কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এছাড়া মসজিদে দোয়া মাহফিল ও তবরুক বিতরণ করা হয়।

editor

Recent Posts

বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সাথে উপজেলার সকল…

3 hours ago

রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় এক…

4 hours ago

নারায়ণগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশুশ্রম নিরসনে করণীয়”…

4 hours ago

ফেনীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সহকারী লোকমাস্টার আহত

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলা রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের…

5 hours ago

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে ঢুকে পড়লেন এক যুবক

যখন সময় ডেস্ক রির্পোট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়ের কাছাকাছি…

6 hours ago

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার রংপুর: লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে…

7 hours ago

This website uses cookies.