Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধামইরহাটে ডাচ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট পৌর সদরের প্রাণকেন্দ্র আমাইতাড়া বাজারে শহীদ ওসমান গনি মন্ডল স্মরনি কমপ্লেক্সে আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ডাচ বাংলা ব্যাংকের ‘ভাই ভাই লাইট হাউস’ এজেন্ট শাখার উদ্বোধন ঘোষনা করেন ডাচ বাংলা ব্যাংকের বগুড়া রিজিওয়াল হেড ফরিদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে নওগাঁ জোনের সিনিয়র এরিয়া ম্যানেজার সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন ‘ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এমন একটি ব্যাংক সিস্টেম, যা অনলাইন পদ্ধতিতে মানুষের দোড়গোড়ায় ইতিমধ্যেই পৌঁছে গেছে, আগে যেভাবে মানুষের কষ্টে উপার্জিত অর্থ প্রতারনা ও বিভিন্ন ভাবে হারিয়ে ফেলতো, সেখান থেকে গ্রাহককে ডাচ বাংলা ব্যাংক নিশ্চিত ভাবে লেনদেনের মাধ্যমে যুগযোপযোগী সেবা প্রদান করে যাচ্ছে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ, নওগাঁর সিনিয়র সেলস মানেজার সোলাইমান আলী শেখ, হারুনুর রশীদ, আলমপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওসমান গনি মন্ডল, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক, প্যানেল মেয়র মেহেদী হাসান, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, আমাইতাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, এজেন্ট শাখা ভাই ভাই লাইট হাউজ এর স্বত্বাধিকারী মো. এবাদত হোসেন, মঙ্গলবাড়ী এজেন্ট শাখার রবিউল ইসলাম, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মহব্বত হোসেন, সাংবাদিক আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

selim

Recent Posts

নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঠিক দিক…

13 minutes ago

ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে (০৪…

28 minutes ago

রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরে কোতোয়ালি থানার ভেতরেই ১ জন স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার…

42 minutes ago

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

এইচ. এম. হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও উগ্রবাদ প্রতিরোধের…

54 minutes ago

আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…

15 hours ago

পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…

16 hours ago

This website uses cookies.