পীরগাছায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক গুরুতর আহত
রংপুরের পীরগাছায় অরক্ষিত রেলগেটে ট্রেনের ধাক্কায় বালুবোঝাই ট্রলি দুমড়ে-মুচড়ে মাগরিব মিয়া (১৮) নামে ট্রলিচালক গুরুতর আহত হয়েছেন।
(২৬ ফেব্রুয়ারি) রবিবার দুপুরে উপজেলার অনন্তরাম (উচাপাড়া) রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। আহত মাগরিব মিয়া অনন্তরাম বড়বাড়ি এলাকার আব্দুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি দুপুর ১২টার দিকে পীরগাছা প্রবেশের আগে অনন্তরাম উচাপাড়া পৌঁছালে রেলগেটের পূর্ব পাশ থেকে আসা দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রলি লাইনের ওপর চলে আসে। ট্রেন আসতে দেখে চালক মাগরিব মিয়া রেললাইনের ওপর ট্রলি রেখে নেমে যান। এ সময় ট্রেনটি সজোরে ট্রলির ইঞ্জিনে ধাক্কা দিলে ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক মাগরিব মিয়া ছিটকে পড়া ট্রলির আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পীরগাছা রেলস্টেশন মাস্টার জিনারুল ইসলাম জানান, ওই গেটে কোনো গেটম্যান নেই। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পীরগাছা স্টেশনে লালমনি এক্সপ্রেসের সঙ্গে পদ্মরাগের ক্রসিং ছিল। ফলে স্টেশনে প্রবেশের আগে ট্রেনটি ধীরগতিতে আসছিল। উচাপাড়া রেলগেটে ট্রেন প্রবেশের আগমুহূর্তে ট্রলিটি পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন ও ট্রলি ক্ষতিগ্রস্ত হয়।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.