পবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা অভিযান
পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে স্বাস্থ্য সচেতন ও পরিচ্ছন্ন অভিযান চলে।
২৬ ফেব্রুয়ারী( রবিবার) ব্যবসায় প্রশাসন অনুষদের লেবার ‘ল এর বাস্তব মুখি অভিজ্ঞতা দেওয়ার জন্য এই কার্যক্রমের পৃষ্ঠপোষক উক্ত কোর্সের শিক্ষক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ মুজাহিদুল ইসলাম শিক্ষার্থীদের দিয়ে স্বাস্থ্য সচেতন অভিযান চালান। এ সময় শিক্ষার্থীরা অনুষদের একাডেমি ভবনের করিডোর ও আঙিনা পরিষ্কার করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বসার খান, সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আফজাল হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম বলেন,” লেবার ‘ল সেকশন ৫১-৯৯ এর আলোকে বাস্তব মুখি শিক্ষার আয়োজন করা হয় ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে। তারা এসম অনুষদের করিডোর পরিষ্কারের কাজে আংশগ্রহন করে।”
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন,”৪র্থ সেমিস্টারের শিক্ষার্থীদের ব্যবসা এবং শিল্প আইনের কোর্সের শিক্ষাকে ভবিষ্যৎ জীবনে প্রায়োগ করতে পারে তার জন্যই এ আয়োজন। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ম্যানেজার, তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে।
ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামাল বলেন, শিক্ষার্থীদের এধরনের কার্যক্রমে আংশগ্রহনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তবেই ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরাই পাড়বে একটা পরিচ্ছন্ন দেশ গড়তে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বসার খান বলেন, এটা তাদের কোর্সের অংশ হিসেবে করছে, এমন কাজ নিয়মিত হওয়া উচিৎ। অনুষদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলেরই, বিজনেস ক্লাবের একটা আলাদা শাখা হওয়া উচিৎ গ্রিন ক্যাম্পাস বা গ্রিন সোসাইটি নামে,যারা নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.