Header Premium (728×90)

অপরাধ

জুম্মাপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিকতায় (২ জুন) রাত ১:৩০ ঘটিকায় কোতয়ালী থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরপিএমপি কোতয়ালী থানাধীন নিউ জুম্মাপাড়া সুইপার কলোনীর ইউসেপ স্কুলের সামনে থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ মঞ্জুর আলম (২৯), পিতা: মোঃ মুনসুর আলী, মাতা: মোছাঃ মনিজা বেগম, সাং-কামাল কাছনা (শালবন শাহীপাড়া), ওয়ার্ড নং-২৫, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।

আসামির হেফাজত থেকে মোট ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১,০০০ (এক হাজার) টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলা পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের নির্দেশে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে । মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কাম্য। মাদককে না বলুন, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

saju

Recent Posts

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…

9 minutes ago

শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমান বন্দর, সড়ক বা চত্বরের নাম করণের দাবিতে স্মারকলিপি প্রদান

যখন সময় ডেস্ক রিপোর্ট: রাজশাহী জেলার কৃতি সন্তান ও বাংলাদেশ বিমান বাহিনীর শহীদ পাইলট ফ্লাইট…

32 minutes ago

বগুড়ার শেরপুরে পিটিয়ে হত্যা করল ভাইকে।

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে ২ জুন ২০২৬ তারিখে বাঁশঝাড় এর…

14 hours ago

পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হতে হলে দলীয় পদ ছাড়তে হবে

ফখরুল আলম সাজু ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু এর ১টি বক্তব্যকে ঘিরে…

24 hours ago

রাঙ্গামাটিতে পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে সাজেদুল…

24 hours ago

চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির নবাগত সভানেত্রী পরিচিতি সভা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি "পুনাক" এর নবাগত সভানেত্রী…

24 hours ago

This website uses cookies.