স্টাফ রিপোর্টার রংপুর
আজ (৭ মে) বৃহস্পতিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় একটি সেচঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মফিজার রহমান রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মফিজার রহমান গতকাল বুধবার উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর মাঠে সেচঘরে পাহারা দিতে যান। আজ বৃহস্পতিবার সকালে ওই এলাকার শহিদুল ইসলাম নামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খোলা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে মফিজারের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
স্থানীয় মানুষের ধারণা, গভীর রাতে সেচের ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে দুর্বৃত্তরা। তারা ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ তদন্ত শুরু করেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, ‘উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কাজ করছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা…
ফখরুল আলম সাজু মেহেরপুর জেলা গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলার সোনাগাজীতে জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ সংরক্ষণে…
যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা গজারিয়াতে পবিত্র ঈদ-উল-আজহা নিরাপদে উদযাপনে সচেতন করতে বেশ কিছু…
প্রথম পর্বে আমরা দেখেছি, কীভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা সমাজে ভয় ও অনিরাপত্তা তৈরি…
This website uses cookies.