মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুঃসাহসিক এক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অস্ত্রধারী একদল ডাকাত একটি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা তাকে, তার স্ত্রী তন্নী আক্তার এবং মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
এরপর ঘরে থাকা আলমারি ভেঙে প্রায় ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং ৪ লাখ টাকা নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাতরা। যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। দুই দিন আগে লতিফ মিয়ার ছেলে আলমগীরের বাড়িতে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। এছাড়া, এর আগে একই গ্রামের শিহাবের বাড়ি থেকেও গবাদিপশু চুরির ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত ওসি মোক্তার হোসেনের নেতৃত্বে পূর্বাচল ক্যাম্প ইনচার্জ এসআই হারুন উর রশিদসহ পুলিশের একটি দল আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে এসআই হারুন উর রশিদ জানান, “খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিক আলামত জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
একাধিক ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফখরুল আলম সাজু কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ১টি আবাসিক হোটেলে ১ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোটেল…
ঐতিহ্য হারাচ্ছে কি শেরপুরের কেল্লাপোষী মেলা? অশ্লীলতা, জুয়া ও জবাবদিহির সংকটে একটি ঐতিহ্যবাহী মেলা মূল…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…
যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…
This website uses cookies.