📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



ব্রেকিং নিউজ

হযরত শাহজালাল বিমান বন্দরে কোটি টাকার সোনা ও বিদেশী মুদ্রা সহ হজ্ব কাফেলার মোয়াল্লেম আটক

ফখরুল আলম সাজু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৫০০ গ্রাম সোনা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ ধরা পড়েছেন মফিদুল ইসলাম (৪৩) নামে হজ্ব কাফেলার ১ মোয়াল্লেম, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গিয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিমান বন্দরের আগমনী ক্যানোপি ২ এর খোলা কার পার্কিং থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

গ্রেফতারকালে তার কাছ থেকে ৮৩ লক্ষ ৮৪ হাজার ৮৮০ টাকা মূল্যের ৪৯৯.১ গ্রাম সোনা এবং ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হজ কাফেলার মোয়াল্লেম মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানিয়েছে, মফিদুল ইসলাম ওমরাহ হজ্ব কাফেলার মোয়াল্লেম হিসেবে আজ এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে সকাল ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

গোপন তথ্যের ভিত্তিতে, কার পার্কিং এলাকা থেকে পুলিশ তাকে আটক করতে গেলে পালানোর চেষ্টা করেন তিনি, পরে এপিবিএন অফিসে আটক করে নিয়ে তল্লাশি করা হয়, এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও বিদেশি মুদ্রা পাওয়া যায়।

মফিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএন জানিয়েছে, উদ্ধার স্বর্ণালংকার সমূহ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাকি দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে এনেছে, মফিদুল দীর্ঘদিন বিমান বন্দরে সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলে জানা যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমান বন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে, সোনা ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর।

বিমান বন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

saju

Recent Posts

সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…

5 hours ago

নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…

7 hours ago

সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলায় শাহাদাত হোসেন নামে ১ ব্যবাসীয়কে হাতুড়ি…

7 hours ago

নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ফখরুল আলম সাজু নরসিংদী জেলা রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে ৫…

8 hours ago

ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জন্য সবচেয়ে কাছের সরকারি সেবাকেন্দ্র ইউনিয়ন পরিষদ।…

8 hours ago

তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে…

9 hours ago

This website uses cookies.