Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সুনামগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী কারাগারে

ফখরুল আলম সাজু

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করে কারাগারে।

৮ এপ্রিল বুধবার দুপুরে থানায় দায়েরকৃত হত্যা মামলায় স্বামী জুবায়ের আহমেদ সাদ্দাম (৪০)কে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জুবায়ের উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাদনালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

এর আগে ৭ এপ্রিল মঙ্গলবার সকালে জুবায়েরের বাসা থেকে সুবর্ণার মরদেহ উদ্ধার করে পুলিশ, এ ঘটনায় মঙ্গলবার নিহত সুবর্ণার মা রাহেলা বেগম বাদী হয়ে মেয়ের জামাই জুবায়ের আহমেদ সাদ্দামকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেছেন, জুবায়েরের স্ত্রী নিহত সুবর্ণা বেগম চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়া ওরফে ভুলুর কণ্যা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর পূর্বে সাদ্দাম-সূর্বণা দম্পতির বিয়ে হয়, তাদের ১ ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে, ছাতক বাজারের চৌধুরী ঘাট সংলগ্ন ১টি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন জুবায়ের আহমেদ সাদ্দাম, তাদের পরিবারে বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মণমালিন্যতা থাকায় প্রায় সময়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

নিহত সর্বণার পরিবারের অভিযোগ, ৬ এপ্রিল সোমবার রাতে স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামের নির্যাতনের ১ পর্যায়ে মারা যায় সুবর্ণা বেগম, খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে বাসা থেকে সুবর্ণার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ একই দিন দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সুবর্ণার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামকে পুলিশ আটক করলেও ওই সময়ে বাসায় তাদের ২ সন্তানকে বাসায় পাওয়া যায়নি।

নিহত সূর্বণার পিতা রফিক মিয়া ভুলু জানান, তার মেয়ে সুবর্ণাকে হত্যা করা হয়েছে, তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে, নিহত সূর্বণা বেগমের ময়না তদন্তের প্রতিবেদন পেলে মুত্যুর প্রকৃত কারন জানা যাবে।

saju

Recent Posts

ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের…

10 hours ago

সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা…

10 hours ago

২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড

ফখরুল আলম সাজু মেহেরপুর জেলা গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে…

10 hours ago

সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলার সোনাগাজীতে জেলেদের সচেতনতা বৃদ্ধি ও ইলিশ সংরক্ষণে…

10 hours ago

ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের

যখন সময় ডেস্ক রির্পোট: মুন্সীগঞ্জ জেলা গজারিয়াতে পবিত্র ঈদ-উল-আজহা নিরাপদে উদযাপনে সচেতন করতে বেশ কিছু…

11 hours ago

২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা?

প্রথম পর্বে আমরা দেখেছি, কীভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা সমাজে ভয় ও অনিরাপত্তা তৈরি…

14 hours ago

This website uses cookies.