📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



ব্রেকিং নিউজ

রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম, স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় আমির হোসেন (৩২) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন ও সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরুনা এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে আমির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় কিছু মাদক কারবারি তার ওপর ক্ষোভ পোষণ করে আসছিল।

অভিযোগ রয়েছে, মো. সবুজ (৩৫), মো. রাকিব (২৫), মো. মাহবুব (৩০) ও মো. আলমগীর (৪০)-এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। আমির হোসেন ও স্থানীয়রা এ বিষয়ে প্রতিবাদ করলে তারা বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকিও দেয়।

ঘটনার দিন রাতে আমির হোসেন বরুনা বাজারের একটি খাবারের হোটেলে বসে নাস্তা করছিলেন। এ সময় অভিযুক্তরা ১৫-২০ জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা সহ সেখানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। তারা তাকে মারধর করে গুরুতর আহত করে।
একপর্যায়ে হামলাকারীরা আমির হোসেনের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার গলা থেকে প্রায় ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। একই সঙ্গে তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা নগদ অর্থও লুট করা হয়।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আমির হোসেন ও তার পরিবারের ওপর ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

saju

Recent Posts

জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…

45 minutes ago

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

14 hours ago

কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত ছেলের আগুন, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় নিয়ন্ত্রণে

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কুশিয়ারা এলাকায় নেশাগ্রস্ত এক যুবকের বেপরোয়া আচরণে অগ্নিকাণ্ডের…

15 hours ago

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু সন্তান

যখন সময় ডেস্ক রির্পোট: নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি…

15 hours ago

সকালে থেকে রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার আকাশে রাত থেকেই ঘন কালো মেঘে ঢেকে ছিল। ভোরের আলো…

21 hours ago

নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন…

23 hours ago

This website uses cookies.